১.
প্রেমের কবিতা
লেপ্টে যাওয়া লিপস্টিক
ভেঙে যাওয়া চুরি
রিকশার হুড আর ছেঁড়া ফুল
আঁচলের মাতাল পরশ
তোমার ওই ঠাণ্ডা হাতে আমার হাত
ক্রমেই হয়ে উঠা উষ্ণ
পাশাপাশি ঘাসে বসে
ফুচকা আর চটপটি
গাড়ির হর্ণ ও কিছু ধোঁয়া
তোমাতেই হারিয়ে গেছি আমি।
২.
নারী
নারী জন্মলগ্ন বিলাসিতা
ফুলের পাপড়ি
মরুর ঝর্ণা
পাহাড়ের মেঘ
দিনের চাঁদ
রাতের সূর্য
পুষ্পানুভব
প্রেমময়তা
সুখানুভব
কোমল ছোঁয়া
ভালোবাসা
প্রেম
সুখ
রাত্রি।
৩.
তুমি সব আমার
তুমি প্রেম আমার, নিশিথের মতোন
তুমি সুখ আমার, আকাশের মতোন
তুমি মন আমার, সূর্যের মতোন
তুমি চাওয়া আমার, পাওয়ার মতোন
তুমি দেখা আমার, শুভদৃষ্টির মতোন
তুমি আশা আমার, ভালোবাসার মতোন
তুমি সব আমার, আমারই মতোন।