প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 19-07-2025 ইং
সংবাদ শিরোনামঃ চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাকারীসহ গ্রেপ্তার ৪
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারী এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. বাবুল (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট।
অপরদিকে একই রাতে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে উপজেলার শোরকার বাড়ি এলাকায় তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল ছিনতাইকারী মো. বাদল (২১), হৃদয় হোসেন (২১) ও শাহাদাত হোসেন (২২) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল।
জব্দকৃদ মাদক, উদ্ধারকৃত মোবাইল ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।