সিনিয়র রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২০ জুলাই) ডা: শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট এ তথ্য জানানো হয়।
পোস্টে লিখেছেন, ‘জামায়াত আমির ডা: শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।’
সেনাপ্রধান জানান, আমিরের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। এছাড়া সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এর আগে, শনিবার জামায়াতের সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির।
রিপোর্টার্স২৪/এসএন