নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরের বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান খোকন ছিলেন একটি মামলার স্বাক্ষী। কিন্তু তাকে আসামী বানানো হচ্ছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেনছেন তিনি।
২৩ জুলাই (বুধবার) উপজেলার চরবাটা খাসের হাট বাজারের তালতলী মোড়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। আব্দুর রহমান খোকন বলেন, মাদ্রাসা শিশু ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগ উঠে সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে । সে ঘটনায় এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ শালিস করে। এ ঘটনার কোন কিছুর সাথে আমি জড়িত ছিলাম না। এলাকার লোকজন থেকে শুনেছি গত দুইদিন আগে হেলাল উদ্দিন চাঁদা না দেয়ায় তাকে ফাঁসানোর জন্য এমন ঘটনা সাজানো হয়েছে মর্মে তিনি আদালতে মামলা করেন এবং সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে হেলাল আমার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ করেননি। বরংচ উক্ত মামলার বাদী হেলাল তার মামলায় আমাকে ৬ নং সাক্ষী করেছেন। কিন্তু দুঃখের বিষয় কিছু মিডিয়াআমাকে এবং আমার দল বিএনপিকে ঘিরে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরণের মিথ্যা সংবাদ প্রকাশ কোন ভাবেই কাম্য নয়। সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সৈকত সরকারি কলেজের ছাত্র দলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ, যুগ্ন আহবায়ক আব্দুল্যা ফারুক প্রমূখ।
উল্লেখ্য, সুবর্ণচরে এক শিশুর শ্লিতলতাহানীর অভিযোগ উঠে সাবেক সেনা সদস্য হেলালের বিরুদ্ধে। সে ঘটনায় সামাজিক ভাবে মিমাংশাকে কেন্দ্র করে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেন।