রিপোর্টার্স ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নেওয়া।
সেই লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) মাঠে নেমেছে লিটন বাহিনী। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলা শুরু হয়। এমন ম্যাচে আগে টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
গত ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে আজ পাঁচটি পরিবর্তন এসেছে। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় দলে ফিরেছেন নাঈম শেখ, তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ- আগা সালমান (অধিনায়ক),সাইম আইয়ুব,সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, হুসেইন তালাত , ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।
রিপোর্টার্স২৪/আরএইচ