প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 31-07-2025 ইং
সংবাদ শিরোনামঃ মাগুরার শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ
মাগুরা প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের অধীন 'পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম এস,ইডি,পি প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৩০ জুলাই বুধবার সকালে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি'র কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কারস্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।
অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা শিক্ষা অফিসের সহকারী স্কুল পরিদর্শক এ,এস,এম মাজেদুর রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, অভিভাবক ও মাদ্রাসা শিক্ষক আবদুল আলীম,কৃতি শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ আরোও অনেকে।
অনুষ্ঠানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক,কৃতি শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কারস্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং ইতিপূর্বে শিক্ষার্থীদের এ্যাকাউন্টে পুরস্কারের অর্থও প্রদান করা হয়েছে।