| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডি ককের ঝড়ে বিধ্বস্ত ভারত, সিরিজে সমতায় প্রোটিয়ারা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০০:০৭:২৭:পূর্বাহ্ন  |  ৩৮১১৩০ বার পঠিত
ডি ককের ঝড়ে বিধ্বস্ত ভারত, সিরিজে সমতায় প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক: কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিং আর প্রোটিয়া বোলারদের শুরুর আগ্রাসনে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ২১৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬২ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার জয় ৫১ রানে, পাঁচ ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার ডি কক।৪৬ বলে ৫ চার ও ৭ ছক্কায় সাজানো ৯০ রানের ইনিংসে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। বরুণ চক্রবর্তীর ওভারে রান আউট হয়ে ফেরেন তিনি। শেষদিকে ডনোভান ফেরেইরা (১৬ বলে ৩০) ও ডেভিড মিলার (১২ বলে ২০) ইনিংসটিকে আরও সমৃদ্ধ করেন, প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২১৩।

রান তাড়ার শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। দলীয় ৬৭ রানের মধ্যেই হারায় চার উইকেট। তিলক ভার্মা (৬২) ও হার্দিক পান্ডিয়ার ৫১ রানের জুটিতে খানিক আশা জাগালেও তা বেশিদূর এগোয়নি। তিলকের ফিফটি ভারতের হার শুধু কমিয়েছে, রুখতে পারেনি।

প্রোটিয়াদের হয়ে ওটনিল বার্টম্যান নেন চার উইকেট, যার তিনটিই আসে ১৯তম ওভারে। লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেন ও লুথো সিপামলা নেন দুটি করে উইকেট।


 সিরিজের তৃতীয় ম্যাচ ১৪ ডিসেম্বর, ধর্মশালায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪