| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধে আদালতের নির্দেশ পিএসজির জন্য

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৪:১৮:১৬:অপরাহ্ন  |  ৩৬২০২৭ বার পঠিত
এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধে আদালতের নির্দেশ পিএসজির জন্য

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মান (পিএসজি)-কে সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পেকে ৬০ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি শ্রম আদালত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেওয়া এই রায়ে আদালত উল্লেখ করেন, পিএসজির সঙ্গে করা চুক্তি অনুযায়ী এমবাপ্পে তিন মাসের বকেয়া বেতন এবং সাইনিং বোনাস পাওয়ার অধিকারী।

আদালত আরও জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফরাসি পেশাদার ফুটবল লিগ—এলএফপি—এই দাবিগুলো স্বীকৃতি দিয়েছিল। পিএসজি এমবাপ্পের বকেয়া বেতন দেওয়ার ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে পারেনি যে, এই অর্থ পাওয়ার যোগ্য নয়।

পিএসজি এমবাপ্পের বিরুদ্ধে ‘সম্মানহানি’-র অভিযোগও করেছিল। তবে আদালত সেই যুক্তি খারিজ করেছেন। ফরাসি শ্রম আদালত শেষ পর্যন্ত নির্দেশ দিয়েছেন, ক্লাবটি এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধ করবে।

রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমবাপ্পের আইনজীবী ফ্রেদেরিক ক্যাসেরো। তিনি বলেন,বেতন পরিশোধ না করার কারণে এমন রায়ই প্রত্যাশিত ছিল।

এক বিবৃতিতে এমবাপ্পের আইনজীবী দল জানায়, এই রায় প্রমাণ করে চুক্তির মাধ্যমে নেওয়া অঙ্গীকার অবশ্যই রক্ষা করতে হবে। পেশাদার ফুটবল অঙ্গনেও শ্রম আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪