| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভির্টৎসের প্রথম গোলে উলভসকে হারাল লিভারপুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ০৬:২২:২১:পূর্বাহ্ন  |  ৩০১১২১ বার পঠিত
ভির্টৎসের প্রথম গোলে উলভসকে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক: অ্যানফিল্ডে আবেগঘন পরিবেশে উলভারহ্যাম্পটনকে ২–১ গোলে হারিয়েছে লিভারপুল। প্রয়াত দিয়েগো জোতার স্মরণে আয়োজিত এই ম্যাচে লিভারপুলের জার্সিতে প্রথম গোল করেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস।

স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত জোতার দুই সাবেক ক্লাব লিভারপুল ও উলভসের ম্যাচে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। লিভারপুলের মাসকট হিসেবে মাঠে উপস্থিত ছিল জোতার সন্তান দিনিস ও দুয়ার্তে, সঙ্গে পরিবারের আরও কয়েকজন শিশু।

ম্যাচের ৪১ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের গোলে এগিয়ে যায় লিভারপুল। এক মিনিট পরই ক্লাব রেকর্ড ট্রান্সফারে যোগ দেওয়া ভির্টৎস ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে উলভসের হয়ে একটি গোল শোধ দেন সান্তিয়াগো বুয়েনো।

এই জয়ে টানা তৃতীয় ম্যাচে তিন পয়েন্ট পেল লিভারপুল। ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে ১৮ ম্যাচেও জয়হীন উলভারহ্যাম্পটনের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪