| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নির্বাচন উপলক্ষে পরীক্ষা পেছানোর দাবি সাদিক কায়েমের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ১১:০০:২৮:পূর্বাহ্ন  |  ১৩৮১১০৪ বার পঠিত
ডাকসু নির্বাচন উপলক্ষে পরীক্ষা পেছানোর দাবি সাদিক কায়েমের

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি জানিয়েছেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও ডাকসু নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম।

রবিবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সাংবাদিকদের এ দাবি জানান তিনি।

পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে সাদিক কায়েম বলেন, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। কিন্তু এই সময়ের মধ্যে অনেক বিভাগের পরীক্ষা রয়েছে। কারও অ্যাসাইনমেন্ট, কারও প্রেজেন্টেশন এবং ফাইনাল-মিডটার্ম। কিন্তু নির্বাচন উপলক্ষে যে উৎসবমুখর পরিবেশ ও প্রচারণা চলছে, সে কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের দাবি, সব পরীক্ষা যেন ৯ সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। এটা শিক্ষার্থীদেরও দাবি।

বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনারকে জানানো হয়েছে। তারাও যেন বিষয়টি আমলে নিয়ে পরীক্ষা পেছানোর ব্যবস্থা করেন। যেহেতু সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং ডাকসুর মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে যাচ্ছে। তাই আমাদের দাবি, পরীক্ষাগুলো যেন পিছিয়ে দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪