শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল। এখন গণমাধ্যমে ফলাও করে প্রচারের বিষয়টিকে ষড়যন্ত্রমূলক’ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ‘হলুদ সাংবাদিকরা’ ষড়যন্ত্র করছে জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে। তাদের চিহ্নিত করা হয়েছে।’
শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে আগামী প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, জেন-জি প্রজন্ম এবং পরিবর্তনশীল বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বাংলা একাডেমির ‘জিয়া স্মৃতি বইমেলা’র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীসহ সব সম্প্রদায়ের সমস্যা ও প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকারের নীতিমালা প্রণয়ন হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আপনাদের (সনাতন ধর্মাবলম্বীদের) সমস্যাগুলোকে আমরা আলাদা করে দেখি না।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আপনারা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউই সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না, এটা আমরা আশা করি। আপনারা সবাই পরিচয়
দুবাইয়ে অর্থপাচারের মাধ্যমে সম্পদ কেনার অভিযোগে ৭৩ বাংলাদেশির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে তথ্য চাইতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তালিকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচবিএম ইকবাল এবং সাবেক পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফাতের নাম রয়েছে। দুদক সূত্র জানিয়েছে, জাতিসংঘের
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎসংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় রাজনৈতিক দলের আন্দোলন, বিক্ষোভ, লং মার্চ করার অধিকার রয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত সপ্তাহে ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর আবেদনের পর বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইনজীবী শিশির মনির জানান, গত বৃহস্পতিবার আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে ৬৯টি মামলা দায়ের হয়।
রাজধানীর কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। সরবরাহ বাড়ায় পটল, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙে, জালি ও পেঁপেসহ কয়েক ধরনের সবজির দাম কমেছে। কমেছে কাঁচা মরিচের দামও। তবে বেগুন, টমেটো ও শিমের দাম এখনো চড়া। সবজির বাজারে স্বস্তি ফিরলেও ডিম-মুরগি ও মাছ-মাংসের বাজারে সেই স্বস্তির ছাপ নেই। পাশাপাশি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগও পাওয়া গেছে। এতে নিম্ন আয়ের মানুষের সংসারে বাড়ছে ব্যয়ের চাপ।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের জন্য সাধারণ সামাজিক ভ্রমণে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। যা গত ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। নতুন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকদের জন্য সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত সিফাত গাছা শাখার ইনকিলাব মঞ্চে'র সদস্য।
ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আবাসিক হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের আবাসন সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ না করার জন্য বাংলাদেশিদের সতর্ক করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পালিত হচ্ছে জাতীয় বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণী ও বিপন্ন প্রজাতির সুরক্ষা, তাদের আবাসস্থল সংরক্ষণ এবং মানুষের মধ্যে প্রাণবৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরিই এ দিবসের মূল উদ্দেশ্য।
দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উৎসবকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সঙ্গে জন্মাষ্টমীর শোভাযাত্রা, মন্দির, পূজামণ্ডপ ও অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।