| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চবি’র শাহজালাল হলের ছাদ ধস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল-এ আবারও ছাদের পলেস্তারা ও আস্তরণ খসে পড়ার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক আবাসিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হল ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে সতর্ক করা হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় প্রতিনিয়ত জীবনঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে তাদের।

বিস্তারিত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিয়ার শাহাদাতবার্ষিকীতে দোয়া ও তাবারুক বিতরণ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সহ-সভাপতি কে. ইসলাম ফাহিমের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জবি ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পোস্টার, তদন্তে প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নামে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন প্রবেশদ্বার এবং শহীদ সাজিদ ভবনের দেয়ালে এসব পোস্টার দেখতে পান শিক্ষার্থীরা।

বিস্তারিত...

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কী বলেছেন ববি হাজ্জাজ? কেন এত বিতর্ক

‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের করা একটি মন্তব্য বড়োসড়ো বিতর্কের জন্ম দিয়েছে। এর জেরে ঢাবিতে তার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। প্রতিমন্ত্রী ইতোমধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশও করেছেন।

বিস্তারিত...

রামিসা হত্যার বিচারের দাবিতে রাবিতে ছাত্রী সংস্থার মানববন্ধন

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং নারীর প্রতি চলমান সহিংসতার বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।

বিস্তারিত...

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক জমালুল আকবর চৌধুরী গত ৬ মে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যে হলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেও পূর্বের অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে লাগবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা নিয়ে ইতোমধ্যে হল সংসদ নেতৃত্বদের সাথে কয়েক দফায় আলোচনা হয়েছে নতুন হল প্রশাসনের।

বিস্তারিত...

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্‌দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদ থেকে দেওয়া সাময়িক অব্যাহতি প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।

বিস্তারিত...

সাংবাদিক পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক বাংলা বাজার পত্রিকার এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বিস্তারিত...

ভিসি ইস্যুতে ডুয়েট রণক্ষেত্র, আহত ১৫

নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা শুরু হয়। পরে ধীদে ধীরে উতপ্ত হয়ে উঠে পুরো ক্যাম্পাস।

বিস্তারিত...

ডাকসুর ১৫ সদস্যের প্রতিনিধিদল চীন সফরে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনা দূতাবাসের আমন্ত্রণে সপ্তাহব্যাপী চীন সফরে রওনা হয়েছেন।

বিস্তারিত...

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টায় জড়িতকে ধরতে সহায়তা চাইল পুলিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাকে গ্রেপ্তারে তথ্য সহায়তা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে

বিস্তারিত...

রাকসুর 'নারী উদ্যোক্তা মেলা' শেষ হচ্ছে আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)'র উদ্যোগে ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা’ শেষ হচ্ছে আজ। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টা পরেই নিয়োগ বাতিল বেরোবি উপাচার্যের

নিয়োগের কয়েক ঘণ্টা ব্যবধানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিস্তারিত...

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) পরিবর্তন করা হয়েছিল। এবার একযোগে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। যার মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের অব্যাহতি দিয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ আগে থেকেই ফাঁকা ছিল।

বিস্তারিত...

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চেয়েছে অধিদপ্তর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন এবং দীর্ঘ ২৫ বছর ধরে ভবন নির্মাণ হয়নি এমন বিদ্যালয়ের হালনাগাদ তথ্য ও তালিকা জরুরিভিত্তিতে পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪