| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ সভ্য সমাজে কোনোভাবে কাম্য নয় : বুয়েট ভিসি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ১৪:১৭:৫৫:অপরাহ্ন  |  ১৩৭৪০৩২ বার পঠিত
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ সভ্য সমাজে কোনোভাবে কাম্য নয় : বুয়েট ভিসি

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বুয়েটসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের দাবিদাওয়া পেশ করতে যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি এই সভ্য সমাজে পুলিশের এই আচরণ কোনোভাবেই বরদাশত করা যায় না।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের দাবি যথাযথ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের অতিসত্বর বিচারের সম্মুখীন করতে হবে। 

ভিসি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল সকালে আমি এবং আমার প্রো-ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল হাসিব চৌধুরী শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে অনুরোধ করি। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমর্থন আছে জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতেও অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশের টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের বুয়েটের পক্ষ থেকে যতটা সম্ভব চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো অনেকে ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপালে ভর্তি আছেন। আমাদের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করবো।

সরকারকে উদ্দেশ্য করে ড. আবু বোরহান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো সমাধানে একটি কমিটি করে ব্যবস্থা নিন।

এসময় শিক্ষার্থীরা ‘কমিটি মানি না’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। ভিসি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কমিটির বিষয়ে যদি কারও কোনো বক্তব্য থাকে বলেন। আমরা কমিটির সঙ্গে যোগাযোগ করবো। শিক্ষার্থীরা তখন বলেন, গঠিত কমিটিকে তাদের এখানে আসতে হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪