| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীপিকার মুখে হাসি ফোটাতে হিমশিম খান রণবীর! স্ত্রীর হাসির জন্য কী করেন এই অভিনেতা?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ২৩:৩৯:০৪:অপরাহ্ন  |  ৪০৫৫৫৬৬ বার পঠিত
দীপিকার মুখে হাসি ফোটাতে হিমশিম খান রণবীর! স্ত্রীর হাসির জন্য কী করেন এই অভিনেতা?
ছবির ক্যাপশন: দীপিকা/ রণবীর

রিপোর্টার্স২৪ ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পর্দার রসায়ন থেকে শুরু করে বাস্তব জীবনের প্রেম—সব কিছুতেই অনুরাগীদের মুগ্ধ করে রেখেছেন তারা। কিন্তু দীপিকার মুখে হাসি ফোটানো মোটেই সহজ কাজ নয়! অন্তত এমনটাই বলছেন স্বামী রণবীর নিজেই।

কফি উইথ করণ শো-তে এসে রণবীর জানান, দীপিকার হাসি তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই তাঁকে হাসিয়ে রাখতে রণবীর নিয়মিত একটি কাজ করেন—আর সেটাই নাকি দীপিকার মুখে এনে দেয় সেই মনভোলানো হাসি।

ছবিশিকারিদের ক্যামেরা যখন দীপিকা-রণবীরের দিকে তাক করে, তখন দীপিকার কানে কানে কিছু বলেন রণবীর। অভিনেত্রী তখনই হেসে ওঠেন। রণবীর জানালেন, দীপিকা অনেক সময় বুঝতে পারেন না ফটোগ্রাফাররা কী বলছেন লুক লেফট, স্মাইল প্লিজ বা হোল্ড পোজ—এসব ইংরেজি নির্দেশ। তখন রণবীর ধীরে কানে কানে অনুবাদ করে দেন, ব্যস! দীপিকার মুখে ফুটে ওঠে হাসি।

রণবীর আরও বলেন, আমি শুধু চাই, ও হাসুক। শুধু ক্যামেরার সামনে নয়, জীবনেও। ওকে হাসাতে পারলেই আমি খুশি। রণবীরের এই ভালোবাসায় যে দীপিকা দারুণ খুশি, তা তো তাদের প্রকাশ্য রসায়নেই স্পষ্ট। রাম লীলা, বাজিরাও মস্তানি, ৮৩-র মতো ছবিতে অনস্ক্রিন রোমান্সে যেমন মুগ্ধ হয়েছেন দর্শক, তেমনই বাস্তবেও তাদের সম্পর্ক বলিউডের অন্যতম আইডল দম্পতির উদাহরণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪