| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে জবিতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১০:৩০:২৪:পূর্বাহ্ন  |  ১৩৬১৯৬৫ বার পঠিত
চবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয় জোবরাবাসীদের হামলার প্রতিবাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

আজ ৩১ আগস্ট (রবিবার)  বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বর এ বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলটি ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে কাঁঠালতলা, মুক্তমঞ্চ, শহীদ মিনার প্রদিক্ষণ করে রফিক ভবনের নিচে এসে সমাবেত হয়।

এই সময় শিক্ষার্থীরা "১,২,৩,৪ জাহাঙ্গীর গদি ছাড়, চবিতে হামলা কেনো ইউনুস জবাব দে, চবিতে হামলা কেনো স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব দে, চবিতে হামলা করে সেনাবাহিনী কী করে, সেনাবাহিনী কী করে জাপার অফিস রক্ষা করে" স্লোগানে ক্যাম্পাসে প্রদিক্ষণ করে তারা।

প্রসঙ্গত উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী এ.কে.ম. রাকিব বলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় যে হামলা হয়েছে তা আগস্ট পরবর্তী বাংলাদেশ আশা করা যায় না। যে শিক্ষার্থীদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়ে তারা যদি শিক্ষার্থীদের রক্ষা করতে না পারে তাহলে তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিৎ—এমন এনজিওমার্কা সরকার আর নেই দরকার।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনরে শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে এখন পর্যন্ত পাশবিক হামলা চলছে। নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বিগত সময় কুয়েট, জবি, বুয়েট, ভিপি নুরের উপর হামলা হয়েছে ।  কিন্তু আমরা এর কোনো সুষ্ঠু পদক্ষেপ দেখি নাই। যার ফলস্বরূপ, এখন চট্টগ্রাম সংঘর্ষ চলছে। এতো এতো ব্যর্থতার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম গদিতে থাকার নৈতিক ভাবে অধিকার রাখেন না। ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রায় শতাধিক সহযোদ্ধাকে আহত করেছে। সেনাবাহিনী ও পুলিশ ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির অফিসে নিরাপত্তা প্রদান করছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার ভাইয়েরা রয়ে গেছে নিরাপত্তাহীন অবস্থায়। পরিষ্কারভাবে বলে দিতে চাই—সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করুন, না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান।

উল্লেখ্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে হওয়া পাশবিক হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা দুপুরবেলা প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪