| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসি হচ্ছে মনের বিনা মূল্যের থেরাপি : তিশা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ০৫:৫০:০৬:পূর্বাহ্ন  |  ১৫৬৪৭৮৭ বার পঠিত
হাসি হচ্ছে মনের বিনা মূল্যের থেরাপি : তিশা
ছবির ক্যাপশন: তিশা

রিপোর্টার্স২৪ ডেস্ক : অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয়। নিজের কাজ ও ব্যক্তিজীবনের খবর এখানে দিয়ে থাকেন তিনি। এবার ভিন্ন ভিন্ন আবহে পাঁচটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

লাল পোশাকে ছবিতে তিশাকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। এমন হাসির কারণ জানিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, হাসি, বিনা মূল্যের থেরাপি। ফেসবুকে তিশার অনুসারীর সংখ্যা ৫০ লাখের কাছাকাছি। তাদের সঙ্গে তিনি প্রতিনিয়ত নিজের কাজের খবরের পাশাপাশি ব্যক্তিজীবনের ব্যস্ততা ভাগ করে নেন।

তিশাকে এখন আর অভিনয়ে তেমন দেখা যায় না। পরিবার ও প্রযোজনার কাজে তিনি এখন ব্যস্ত। তার অভিনীত সর্বশেষ সিনেমার নাম ‘৮৪০’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই ছবির প্রযোজকের দায়িত্বও ছিলেন তিশা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয় এবং জায়েদ খান।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪