| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপত্তিকর স্পর্শ, অঞ্জলির কাছে ক্ষমা চাইলেন পবন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৪:১৭:৩৩:অপরাহ্ন  |  ১৫৬১৮৫২ বার পঠিত
আপত্তিকর স্পর্শ, অঞ্জলির কাছে ক্ষমা চাইলেন পবন

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিংয়ের বিরুদ্ধে শরীরের আপত্তিকর স্থানে স্পর্শ করার অভিযোগ তুলেছিলেন হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব। আপত্তিকর স্পর্শের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অঞ্জলি জানিয়েছিলেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। এর একদিন পরই অঞ্জলির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পবন।

সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হরিয়ানার অঞ্জলি রাঘব ও পবন সিং উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। বিষয়টি ভালোভাবে নেননি অঞ্জলি। শরীরে আপত্তিকর স্পর্শের অভিযোগ করেন তিনি।

অঞ্জলি বলেন, ‘কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল।’

এর একদিন পর অভিনেত্রীর কাছে ক্ষমা চান পবন। সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে অঞ্জলির ভিডিওবার্তা আমি দেখতে পারিনি। যখন আমি বিষয়টি জানতে পারলাম, তখন আমার খারাপ লেগেছিল। আমার কোনও ভুল উদ্দেশ্য ছিল না। কারণ, আমরা সবাই শিল্পী। তবুও, যদি আমার কাজে আপনি আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

পবন সিংয়ের ক্ষমা চাওয়ার বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করে অঞ্জলি রাঘব বলেন, ‘পবন তার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তিনি আমার চেয়ে বড় শিল্পী। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি এই বিষয়টি আর এগিয়ে নিতে চাই না।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪