| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ সন্তানের মা হতে চান জাহ্নবী?

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৬:০২:০৪:অপরাহ্ন  |  ১৫৮০৫০২ বার পঠিত
৩ সন্তানের মা হতে চান জাহ্নবী?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের চলতি সময়ের অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাজির হয়েছিলেন  তিনি। সেখানে সিনেমার পাশাপাশি মাতৃত্ব নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, তিন সন্তানের মা হতে চান এবং দক্ষিণ ভারতে স্থায়ীভাবে সংসার পাততে চান।

কপিল তাকে এর পেছনের কারণ জিজ্ঞাসা করলে জাহ্নবী বলেন, আমার মনে হয় ৩টা সন্তান থাকা ভালো, প্রথমত ৩ আমার জন্য লাকি নম্বর এবং দ্বিতীয়ত সবসময় ২ জনের মধ্যে ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে একজনের সমর্থন প্রয়োজন। বোন হোক বা ভাই (তৃতীয় সন্তান), সে যেই হোক না কেন, সে দু নৌকায় পা দিয়ে চলবে। দু'জনেই সমর্থন পাবেন। আমি খুব ভেবেচিন্তে এই পরিকল্পনা করেছি।

এর আগে কোমল নাহাটার শোয়ে জাহ্নবী বলেছিলেন, আমি তিরুমালা তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। আমরা রোজ কলাপাতায় খাবার খাব আর গোবিন্দের নাম জপ করব। আমার চুলে মোগরা (জুঁইয়ের মালা) থাকবে এবং আমি মণি রত্নমের গান শুনব। আমি আমার স্বামীর মাথায় তেল মালিশ করে দেব।

তিরুপতির সঙ্গে জাহ্নবীর বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি প্রতি বছর মা বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর জন্মবার্ষিকীতে সেখানে যান। ছোটবেলায় মায়ের হাত ধরে তিরুপতি যেতেন জাহ্নবী, আর এখন তার সঙ্গে থাকেন মনের মানুষ শিখর পাহাড়িয়া। দীর্ঘদিন ধরেই শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

বলে রাখা যায়, ‘ধড়ক’ দিয়ে ক্যারিয়ার শুরু করা জাহ্নবী কাপুর বলিউডে সাত বছর কাটিয়ে ফেলেছেন। ইতোমধ্যেই অভিনয়ে প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন শ্রীদেবীকন্যা। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। মুক্তির পর এখন পর্যন্ত ভালোই সাড়া ফেলেছে এটি। এতে তার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪