| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস চাপা পড়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাস আটকে রেখেছে সহপাঠীরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৮:০৭:২২:অপরাহ্ন  |  ১৫৮৭২৩৯ বার পঠিত
বাস চাপা পড়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাস আটকে রেখেছে সহপাঠীরা
ছবির ক্যাপশন: বাস চাপা পড়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাস আটকে রেখেছে সহপাঠীরা

জবি প্রতিনিধি: রাজধানী সদরঘাটগামী দুই বাসের মাঝে চাপা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী আহত হয়েছেন। এর প্রতিবাদে ওই শিক্ষার্থীর সহপাঠীরা বাস দুইটি আটক করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে রেখে দিয়েছেন।

সোমবার দুপুরে পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নিকিতা পাল। তার গ্রামের বাড়ি কুমিল্লার জেলার আদর্শ সদর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কবি নজরুল কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রথমে তানজিল পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এরপর আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাস ওই শিক্ষার্থীকে পুনরায় পিছন থেকে চাপ দিলে সেই শিক্ষার্থী সড়কে লুটিয়ে পড়ে। ওই সময় কবি নজরুল কলেজের কয়েকজন শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা হাসপাতালে ছুটে আসেন। 

প্রত্যক্ষদর্শীর আরও জানান,ওই সময় তানজিল পরিবহনের বাসটি চালক না চালিয়ে বাসের সহকারী (হেলপার) চালাচ্ছিলেন। এরপর আমরা ওই বাসের  হেলপার সহ দুইটি পরিবহনের বাসকে আটক করে জগন্নাথের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি।  

এ বিষয়ে আহত শিক্ষার্থীর সহপাঠী সাকিব আহমেদ বলেন, "খবর পেয়ে আমরা তাকে দেখতে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে চিকিৎসকের পরামর্শে এক্সরে করিয়ে পরক্ষণেই বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি"৷ 

আরেক সহপাঠী আরিফ আসলাম বলেন, "বাসের চালক না চালিয়ে হেলপার চালানোর জন্য আমাদের সহপাঠী নিকিতা দুর্ঘটনার শিকার হয়েছে। এর কারণেই আমরা দুইটি বাস আটকে রেখেছি। পরিবহনের মালিক আসলে অব্যবস্থাপনার জন্য সবকিছু খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্টর অফিসে সোপর্দ করব"।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইমরানুল হক প্রথম আলোকে বলেন," নিকিতা দুর্ঘটনায় পড়ার অনেকসময় পরে তার সহপাঠীরা বিভাগে জানিয়েছে। তার খোঁজ খবর নেওয়া হয়েছে। বাড়িতে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে"। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক প্রথম আলোকে বলেন, "বিষয়টি আমি শুনেছি। বাস দুইটি আটকে রাখা হবে আপাতত। মালিক আসলে আগামীকাল সকালে বসে বিষয়টি সমাধান করা হবে"।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪