স্টাফ রিপোর্টার: ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় নিজেকে চরিত্র অনুযায়ী তুলে ধরার জন্য সবসময় সংগ্রাম করেন। অভিনয়গুণে দর্শকও বেশ মুগ্ধ। কিন্তু মাঝে মধ্যেই নেটিজেনদের রোষানলে পড়তে হয় এ অভিনেত্রীকে।
এবার এ অভিনেত্রী নতুন করে আলোচনায় এসেছেন। মূলত সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে ভালোবাসা নিয়ে নিজের মতামত জানিয়ে শিরোনামে উঠেছেন তিনি।
এ অভিনেত্রী ফেসবুকে মায়াভরা হাসির কয়েকটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন―‘ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, এটা একটুখানি ভরসা। যেখানে ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায় নীরবে।’
এদিকে অভিনেত্রী মাহির ছবি ও পোস্ট মুহূর্তেই লুফে নিয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পোস্টটিতে নানা ধরনের রিঅ্যাকশন দেয়ার পাশাপাশি মন্তব্য করছেন নেটিজেনরা। সেখানে অনেকেই প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব