| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫১ বছর বয়সে রাকসু নির্বাচনে লড়ছেন মোর্শেদ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১৫:১২:০০:অপরাহ্ন  |  ১৫৭৮৫৪৪ বার পঠিত
৫১ বছর বয়সে রাকসু নির্বাচনে লড়ছেন মোর্শেদ

রিপোর্টার্স২৪ ডেস্ক  : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন।

শাহরিয়ার মোর্শেদ খান বলেন, ‘আমি রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি। আমার বয়স ৫১ বছর। আমি আশাবাদী, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চিনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আশা করি, একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাঁড়াবে ও ভোট দেবে। আমি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব।’

তিনি বলেন, ‘এর আগে আমি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলাম। ফ্যামিলির কারণে তখন পড়াশোনা ছেড়ে আসতে হয়। তারপরে আমি অনেক দিন বিভিন্ন কোম্পানিতে চাকরি করি। একটা সময় মনে হলো আবার পড়াশোনা শুরু করা দরকার। তখন আমি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আবার পড়াশোনা শুরু করি। ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইসএসসি পরীক্ষা দেই। তারপর ২০২০-২১ শিক্ষাবর্ষে রাবিতে পরীক্ষা দিয়ে ভর্তি হই।’

মোর্শেদ খান আরো বলেন, ‘আমি বিবাহিত, আমার চারটি কন্যা সন্তান আছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী, আর আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।’

শাহরিয়ার মোর্শেদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে।

এদিকে আজকেই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলনের সময়সীমা। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে। সকাল থেকে মনোনয়ন জমা নেয়া হচ্ছে। সিনেটে দু’জন ও কেন্দ্রীয় পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪