| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নির্বাচন: বুথের সংখ্যা বাড়ল, কমল ছুটি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১৬:৪৫:৩৮:অপরাহ্ন  |  ১৫৬৬৭২৬ বার পঠিত
ডাকসু নির্বাচন: বুথের সংখ্যা বাড়ল, কমল ছুটি
ছবির ক্যাপশন: জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসিম উদ্দিন (মাঝে)। আজ বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী সিনেট ভবনে। ছবি : সংগৃহীত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটি কমানো হয়েছে। ডাকসু নির্বাচন উপলক্ষে শুধু ভোটের দিন ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ভোটের আগের ও পরের দিন; অর্থাৎ ৮ সেপ্টেম্বর (সোমবার) ও ১০ সেপ্টেম্বর (বুধবার) যথারীতি নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলবে। আগে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছিল।

বুধবার ( ৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী সিনেট ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবার নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বুথের সংখ্যা ৫০০ থেকে ৭১০–এ বৃদ্ধি এবং ভোট গ্রহণের সময় পূর্বনির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়ানো।

এর আগে যেখানে সাত ঘণ্টা ভোট গ্রহণের সিদ্ধান্ত ছিল, এবার তা বাড়িয়ে টানা ৮ ঘণ্টা করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ডাকসু নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে জানিয়ে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ছাড় দেবে না। এ বিষয়ে সব শিক্ষার্থী, প্রার্থী ও তাঁদের সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪