| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙলো মোনালির ঘর!

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ১৫:০১:২৭:অপরাহ্ন  |  ১৫৫৭২৯৪ বার পঠিত
ভাঙলো মোনালির ঘর!
ছবির ক্যাপশন: বাঙালি গায়িকা মোনালি ঠাকুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিদেশি প্রেমিক সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিচারেরকে বিয়ে করেছিলেন ভারতের বাঙালি গায়িকা মোনালি ঠাকুর। এবার শোনা যাচ্ছে, ভেঙে যাচ্ছে তাদের সংসার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মোনালি-মাইক রিচার দাম্পত্য জীবনে কঠিন সময় পার করছেন। সম্ভবত তারা বিচ্ছেদের দিকে এগোচ্ছেন। যদিও এ নিয়ে কোনো বক্তব্য দেননি মোনালি কিংবা মাইক।

গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে স্পষ্ট হয় মোনালি-মাইকের সম্পর্ক ঠিক নেই। স্বামীর সঙ্গে সব ছবি মুছে ফেলেন গায়িকা। সম্পর্কে ফাটল ধরেছে তা বুঝতে কারো বাকি ছিল না। সামাজিকমাধ্যমে মাইককে অনুসরণ করেন না মোনালি।

এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমে বলেন, এই কয়েক বছরে তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে; দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দীর্ঘ দূরত্বের বিয়ে সাধারণত এই ধরনের পরিণতির মুখোমুখি হয়।

মাইকের সঙ্গে মোনালি প্রেম করছেন এ খবর সবাই জানতেন। কিন্তু গোপনে সাতপাকে বাঁধা পড়েন তারা; যা পুরোপুরি আড়ালে রেখেছিলেন মোনালি। ৩ বছর পর গোপন বিয়ের খবর জানান এই গায়িকা।

২০১৭ সালে বিয়ে করেন মোনালি ও মাইক। এক সাক্ষাৎকারে এই গায়িকা বলেছিলেন, আমার বিয়ের খবরটি শুনে অনেকেই হয়তো কষ্ট পাবেন কারণ ইন্ডাস্ট্রির অনেক বন্ধুই বিষয়টি জানেন না এবং তাদের আমন্ত্রণও জানানো হয়নি। আমরা চাইছিলাম অনুষ্ঠান করে ঘোষণা দিব কিন্তু এভাবেই তিন বছর পার হয়ে গেছে।

মাইকের সঙ্গে সম্পর্কে জড়ানোর ঘটনা বর্ণনা করে মোনালি বলেছিলেন, সুইজারল্যান্ডে ঘুরতে গিয়ে মাইকের সঙ্গে আমার পরিচয়। তখনই আমাদের প্রেম হয়ে যায়। শুধু মাইকের সঙ্গে নয়, তার পরিবারের সঙ্গেও আমার সুসম্পর্ক। ২০১৬ সালের ক্রিসমাস ইভে একটি গাছের নিচে মাইক আমাকে বিয়ের প্রস্তাব দেয়, সেখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল। সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলেছিলাম।

জনপ্রিয় অভিনেতা-গায়ক শক্তি ঠাকুরের কন্যা মোনালি ঠাকুর। বাবার পথ অনুসরণ করে একই অঙ্গনে পা রাখেন তিনি। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন মোনালি ঠাকুর। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো ‘জারা জারা টাচ মি’, ‘গুডনাইট’, ‘খুদায়া খায়ের’, ‘গোলামাল’ প্রভৃতি। এছাড়া বলিউডের সিনেমায় অভিনয়ও করেছেন মোনালি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪