| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী গওহর খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ২৩:২৪:৩১:অপরাহ্ন  |  ১৫৬৬৭৪১ বার পঠিত
দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী গওহর খান
ছবির ক্যাপশন: দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী গওহর খান

রিপোর্টার্স২৪ ডেস্ক : অভিনেত্রী গওহর খান ও সংগীতশিল্পী জায়েদ দরবারের সংসারে আবারও এসেছে নতুন অতিথি। প্রথম সন্তানের দুই বছর পর দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সুখবর দিয়েছেন এ তারকা দম্পতি।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন গওহর। দুই বছর পর সেবারের মতো এবারও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ১ সেপ্টেম্বর জন্ম নেয় এ জুটির দ্বিতীয় সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সে সুখবর ভক্তদের সাথে শেয়ার করেন গওহর।

বুধবার (৩ সেপ্টেম্বর) গওহর লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জেহানের রাজত্বের নতুন সদস্য হলো ওর ভাই।

প্রসঙ্গত, প্রথমবার ‘সি-সেকশনে’র মাধ্যমে পুত্র জেহানের জন্ম দেন গওহর। সেই অভিজ্ঞতাকে ‘বেদনাদায়ক’ বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তেমন কোনো অভিজ্ঞতার কথা জানাননি গওহর খান।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪