| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শবনম ফারিয়াকে রিসোর্টের খোঁজ দিলেন সারজিস

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:২৭:৩৭:পূর্বাহ্ন  |  ১৫৫২৮৬৮ বার পঠিত
শবনম ফারিয়াকে রিসোর্টের খোঁজ দিলেন সারজিস

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এক সময় নাটকের নিয়মিত মুখ থাকলেও এখন কমিয়ে দিয়েছেন কাজের সংখ্যা। তবে সামাজিকমাধ্যমে বেশ সরব তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। সেখানে এ অভিনেত্রী লেখেন, পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?

এরপর নেটিজেনদের অনেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে মন্তব্য করতে থাকেন। এরইমধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি লেখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।’

সারজিসের মন্তব্যের উত্তরে শবনম ফারিয়া লেখেন, ‘ধন্যবাদ সারজিস’।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সারজিসের মন্তব্যে রিঅ্যাক্ট পড়েছে ৪ হাজারের বেশি। সারজিসের এ মন্তব্যের প্রত্যুত্তর এসেছে সাড়ে ৬০০টির বেশি।  

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪