| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আটটি ভোটকেন্দ্র পর্যাপ্ত নয়: সাদিক কায়েম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১২:৫৩:৪১:অপরাহ্ন  |  ১৫৪৯৯১৫ বার পঠিত
আটটি ভোটকেন্দ্র পর্যাপ্ত নয়: সাদিক কায়েম
ছবির ক্যাপশন: ডাকসু নির্বাচনের প্রচারণায় সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে আটটি ভোটকেন্দ্র পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায়ের পর বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের ৩৯ হাজার ভোটার আছে। কিন্তু আমাদের মাত্র আটটা সেন্টার। এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবেন। তাদের মাঝে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি। কিন্তু যে পরিমাণ ভোটকেন্দ্র, সেখানে কতটুকু ভোটকাজ সম্পন্ন হবে, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে।

এ সময় নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে বলে জানান সাদিক।

তিনি বলেন, আমাদের প্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল। আমরা লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আমাদের অন্যান্য নারী প্রার্থীদের বিরুদ্ধেও ক্রমাগত স্লাট-শেমিং ও সাইবার বুলিং হচ্ছে।

এ বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে সাদিক বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব-যারা এ ধরনের হ্যারাসমেন্টের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে।  

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪