| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ মাস আ.লীগ ৬ মাস বিএনপি, কাকে বললেন পরীমণি?

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১৪:০১:০৮:অপরাহ্ন  |  ১৫৭২৮৭৯ বার পঠিত
৬ মাস আ.লীগ ৬ মাস বিএনপি, কাকে বললেন পরীমণি?
ছবির ক্যাপশন: চিত্রনায়িকা পরীমণি

স্টাফ রিপোর্টার: চলচ্চিত্র ও রাজনীতির মিলনক্ষেত্র আবারও আলোচনার ঝড় তুলল। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে সরাসরি বিএনপির ব্যানারে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মাতাতে যান অপু বিশ্বাস। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে হাজির হওয়া নায়িকা বিতর্কের জন্ম দিয়েছে।

এবার বিষয়টি আরও চটকদার করলেন চিত্রনায়িকা পরীমণি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।’

যদিও স্ট্যাটাসটিতে পরীমণি নির্দিষ্টভাবে কারোর নাম লিখেননি। তবে নেটিজেনরা একমত- স্ট্যাটাসটি সরাসরি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেছেন পরী।

উল্লেখ্য, অপু বিশ্বাস এক সময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশগ্রহণ করতেন এবং সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও ছিলেন। আর এই হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি, পাশাপাশি পরীমণির মন্তব্য, শোবিজ রাজনীতি ও ফ্যানদের মধ্যে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪