| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাম নেত্রী ইমির ক্রসফায়ারে সমর্থন লজ্জাজনক: হামিম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ১০:২২:৩৮:পূর্বাহ্ন  |  ১৫৬৯৮৭৯ বার পঠিত
বাম নেত্রী ইমির ক্রসফায়ারে সমর্থন লজ্জাজনক: হামিম
ছবির ক্যাপশন: ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির একটি ফেসবুক স্ট্যাটাসের কড়া সমালোচনা করেছেন ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

ইমি ওই স্ট্যাটাসে ক্রসফায়ারের সমর্থন জানিয়েছেন উল্লেখ করে এটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হামিম। একইসঙ্গে জানিয়েছেন তীব্র নিন্দা।  

শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি এ নিন্দা জানান।

সেখানে তিনি লিখেছেন, ‘আজকে লাশ কবর থেকে তুলে পোড়ানোর মত যে ন্যক্কারজনক ও ঘৃণিত মব সন্ত্রাস হয়েছে তা খুবই লজ্জাজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী হাসিনাপ্রেমী বামনেত্রী ইমি আপার ক্রসফায়ার সাপোর্ট করা এবং ইন্টেরিম গভর্মেন্টের সদস্যদের মব সন্ত্রাসের ভিকটিম হওয়া উচিত বলে করা মন্তব্যও লজ্জাজনক।

হামিম লিখেছেন, ‘৫ আগস্টের পরে বর্তমান বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার কোনে সুযোগ নেই। আমরা আগেও দেখেছি কীভাবে হাজারো মানুষকে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশে সংঘটিত হয়েছে। আমরা দেখেছি, কীভাবে শাহবাগ স্কয়ার গঠন করে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করে এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে লেজিটিমেসি দেওয়া হয়েছে। প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী ইমি আপা আগেও বিভিন্ন টকশোতে মুজিববাদী প্রেম দেখিয়ে সফট লীগারদের পুনর্বাসনে চেয়েছেন এবং তাদের মুক্তি দাবি করেছেন। একই ধারায় আজকে সেই বিচার বহির্ভূত হত্যার অপরাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা অব্যাহত রাখছেন।’

তিনি আরো লেখেন, ‘আমি ইমি আপাকে বলবো, আওয়ামীলীগ আর ফিরবে না। কোন ফর্মে (সেটা হউক ক্রসফায়ার কিংবা গুম) চালু হবে না। বরং প্রতিদিন-প্রতিক্ষণ স্বজন হারানো হাজারো পরিবারের চোখের পানিতে অভিশপ্ত হয়ে থাকবে এ দলটি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪