| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রলীগই ভালো ছিল, ধরে ধরে পিটাইত: জবি প্রাধ্যক্ষ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ১৩:৩২:২৫:অপরাহ্ন  |  ১৫৬১০২৮ বার পঠিত
ছাত্রলীগই ভালো ছিল, ধরে ধরে পিটাইত: জবি প্রাধ্যক্ষ
ছবির ক্যাপশন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আঞ্জুমান আরা

নিউজ ডেস্ক: বই চুরির নিউজ করায় সাংবাদিককে হুমকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের করা নির্যাতনের প্রশংসা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আঞ্জুমান আরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে হলের লাইব্রেরি থেকে বই চুরির ঘটনায় বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়। 

সংবাদ প্রকাশের পর ক্ষুদ্ধ হয়ে দৈনিক পত্রিকা দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলীকে হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপে কমেন্ট করেন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আঞ্জুমান আরা। পরে সংবাদ প্রকাশের জেরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মেসেজ দিয়ে ফাতেমা আলীকে হলের শৃঙ্খলা কমিটির সভায় ডাকেন প্রাধ্যক্ষ।

এ সময় তাকে হুমকি দিয়ে প্রাধ্যক্ষ বলেন, ‘আগে ছাত্রলীগ ছিল না? তারাই ভালো ছিল, ধরে ধরে পিটাইত ওইটাই ঠিক ছিল।’

তিনি আরো বলেন, ‘এতো তাড়াহুড়া কিসের? সে দৌড়াইয়া নিউজ করে দিছে। হলে কিছু মেয়ে আছে সবকিছু এখনই চায়। তারা কি হয়ে গেছে?’

সংবাদ প্রকাশ করা সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ও আমার হলের শৃঙ্খলা কমিটিতে আসবে। নিউজের জন্য জবাবদিহি করবে। ওই আবার নিউজ করবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার মতো এত সময় নেই আমার।’

হল প্রাধ্যক্ষ আরো বলেন, ‘সাদা দলের লোক নাই তাই প্রাধ্যক্ষ হয়েছি। এত ঠেকা নেই আমার। নির্বাচন হলে তখন দলের অনেক লোক হবে। কেউ দায়িত্ব নিতে চাইলে তখনই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বললেন, ‘আমি বিষয়টি শুনেছি আরেকজন সংবাদকর্মীর কাছে। উপাচার্য মহোদয়কে জানিয়েছি। একটু সময় দিলে পরে জানাতে পারব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমি বই চুরির বিষয়টি সম্পর্কে অবগত আছি। তবে সাংবাদিকের সঙ্গে এরূপ আচরণের বিষয়ে এখনো কিছু জানি না। আমি বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছি। যদি সত্যিই এ রকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

রিপোর্টার্স২৪/ধ্রুব


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪