| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: সাদিক কায়েম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ১৩:৪১:৪৩:অপরাহ্ন  |  ১৫৫৯২৩৬ বার পঠিত
নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমারা নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলছি, কিন্তু বহিরাগতদের এনে কীভাবে নিরাপদ ক্যাম্পাস হবে?’

তিনি বলেন, ‘প্রতি বছর ক্যাম্পাসে যেভাবে পরীক্ষা হয় সেভাবে আমরা ডাকসুকে ক্যালেন্ডারের মতো করব, ইনশাআল্লাহ। প্রতি বছর ডাকসু যেন একই সময়ে অনুষ্ঠিত হয় সেই কাজ করব। ডিপার্টমেন্টের মধ্যে ভালো রেজাল্ট যাদের থাকবে, অ্যাকাডেমিক এক্সিলেন্ট থাকবে তাদের নিয়োগের ব্যবস্থা করব। বিগত সময়ে দেখেছি রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো।’

সাদিক বলেন, ‘আবাসন সংকট দীর্ঘ মেয়াদি৷ আবাসন সংকট নিরসনে হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব৷ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব৷ যে আশা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেই আশা পূরণ করব।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪