| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি বুঝিনি সালমান এতটা নোংরা মানুষ—অভিযোগ কাশ্যপ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ০৮:৩২:১২:পূর্বাহ্ন  |  ১৫৮১২৯৮ বার পঠিত
আমি বুঝিনি সালমান এতটা নোংরা মানুষ—অভিযোগ কাশ্যপ
ছবির ক্যাপশন: ‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

রিপোর্টার্স২৪ ডেস্ক : সালমান খানের হাত কারও মাথায় থাকলে বলিউডে তার ক্যারিয়ার মেলে, আর বিরাগভাজন হলে টিকে থাকা কঠিন—এমনই নাকি শোনা যায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ‘দাবাং’ছবির পরিচালক অভিনব কাশ্যপ সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে স্বজনপোষণ ও ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তোলেন। এবারও সালমানকে নিয়ে ফের এক বিস্ফোরক মন্তব্য করলেন এই পরিচালক।

দাবাং সিনেমার সময় থেকেই নাকি পরিচালকের সঙ্গে দুর্ব্যবহার করতেন সালমান খান; অভিনয়েও নাকি মন ছিল না তার—এমনই অভিযোগ পরিচালকের।

এছাড়াও সব সময় তারকাসুলভ হাবভাব নিয়ে চলতেন ভাইজান। অভিনব এও দাবি করে বসেন, সালমানের ব্যবহার নাকি একেবারে ‘গুন্ডা-মস্তান’দের মতো।

অভিনবের কথায়, ‘ওদের পুরো পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি তাদের কথা না শুনলে তারা টিকতে দেবেন না। ‘দাবাং’ করার আগে বুঝিনি যে সালমান খান এতটা নোংরা মানুষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪