| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নির্বাচনের দিন ২০৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে : ডিএমপি কমিশনার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১৩:৫৫:১৪:অপরাহ্ন  |  ১৫৪৯২৭৭ বার পঠিত
ডাকসু নির্বাচনের দিন ২০৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে : ডিএমপি কমিশনার

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। আজ এখানে ডিএমপির এক হাজার ৭৭১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে দুই হাজার ৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও র‌্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও থাকবেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে ডাকসু নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি ।

তিনি বলেন, এবারের ডাকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য আটটি চেকপোস্ট স্থাপন করা হবে। ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তার পাশাপাশি পুলিশের ফুট প্যাট্রোল ও মোবাইল প্যাট্রোল টিম নিয়োজিত থাকবে। সাদা পোশাকে ডিবি সদস্য মোতায়েন থাকবে এবং সিটিটিসির বিশেষায়িত ইউনিট সমূহ প্রস্তুত থাকবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত, ৮ সেপ্টেম্বর রাত আট থেকে ১১ সেপ্টেম্বর বেলা ১২ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

ডাকসু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিংসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোন অপপ্রচার রোধ করতে কাজ করছে ডিএমপি।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশকমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মোঃ শওকত আলীসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪