| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালোবাসার ধাক্কা মানুষকে সামনে এগিয়ে দেয়: ইভানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১৪:৩০:০৯:অপরাহ্ন  |  ১৫৫০০৬২ বার পঠিত
ভালোবাসার ধাক্কা মানুষকে সামনে এগিয়ে দেয়: ইভানা
ছবির ক্যাপশন: পারসা ইভানা

স্টাফ রিপোর্টার: ভালোবাসার ধাক্কাই মানুষকে সামনে এগিয়ে দেয় বলে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া পারসা ইভানা। সম্প্রতি সামাজিকমাধ্যমের এক পোস্টে এমনটা জানান তিনি।

ওই পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘ধাক্কা খেলেই মানুষ শেখে। জীবনে যাদের চোখ বন্ধ করে ভালোবেসেছেন, তাদের ধাক্কাই আপনাকে সামনে এগিয়ে দেবে।’

পারসা ইভানা আরও লেখেন, ‘পৃথিবীতে ভালোবাসা তৈরি হয়েছে মানুষকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলার জন্য।’


কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে মাস কয়েকের সফর শেষে দেশে ফিরেছেন ইভানা। সেখানে মায়ের সঙ্গে ছুটি কাঁটাতে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া অবসর কাটানোর পাশাপাশি দেশটিতে নাচ এবং অভিনয়ের ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেন তিনি।

জানা যায়, সেখানের প্রপার টেকনিক অ্যান্ড ক্যামেরা পারফরমেন্সের জন্য বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ অ্যাক্টিং স্কুলে অভিনয়ের কোর্স করেন ইভানা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪