| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরিয়ানের হাত ধরে একসঙ্গে তিন খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১৪:৫১:৩১:অপরাহ্ন  |  ১৫৪৮৪৫১ বার পঠিত
আরিয়ানের হাত ধরে একসঙ্গে তিন খান
ছবির ক্যাপশন: শাহরুখ খান, সালমান খান,আমির খান ও আরিয়ান খান। ছবি : সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম হতে চলেছে। একসঙ্গে এক ফ্রেমে এবার ধরা দিতে চলেছেন তিন খান, শাহরুখ, সালমান ও আমির। তাও আবার বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের হাত ধরে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিই যেন নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

শুটিংয়ে ক্যামেরার পিছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা। সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? উচ্ছ্বসিত নেটাগরিক মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাড্‌স অব বলিউড’এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সেই সিরিজের ঝলকে দেখা গিয়েছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন, এই বিষয়ে প্রায় নিশ্চিত নেটাগরিকরা।

গত বছর, আমির নিজেও ইচ্ছে প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সালমানের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন আমির। আমিরই বলেছিলেন, ‘তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিলেন।’

তিনি আরও বলেন, আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভাল গল্পের প্রয়োজন। ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪