| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট দিলেন ভিপি প্রার্থী সাদিক, সুষ্ঠু নির্বাচনের আহ্বান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ০৪:১৬:৪০:পূর্বাহ্ন  |  ১৫৬৭১৮৯ বার পঠিত
ভোট দিলেন ভিপি প্রার্থী সাদিক, সুষ্ঠু নির্বাচনের আহ্বান
ছবির ক্যাপশন: ভোট দিলেন ভিপি প্রার্থী সাদিক, সুষ্ঠু নির্বাচনের আহ্বান

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট দিয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ চলছে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ছাত্রী হলে ১৮,৯৫৯ এবং ছাত্র হলে ২০,৯১৫ জন ভোটার রয়েছেন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদে ২৩৪টি পদে লড়ছেন ১,০৩৫ জন। একজন ভোটারকে এবার মোট ৪১টি ভোট দিতে হচ্ছে।

এবারের নির্বাচনে অন্তত ১০টি প্যানেল আংশিক ও পূর্ণাঙ্গভাবে অংশ নিয়েছে। এ ছাড়া রয়েছেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী। সচেতন শিক্ষার্থীরা আস্থা রাখবে ঐক্যবদ্ধ জোটে' ভোট দিয়ে বেরিয়ে সাদিক কায়েম সাংবাদিকদের বলেন,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃত্বে আস্থা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, তাহলে এই বিশ্ববিদ্যালয় থেকেই গণতন্ত্রের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন,ডাকসু নির্বাচন শুরুর পর থেকেই আমরা সেই দৃষ্টান্ত দেখিয়ে চলেছি। আজকের ভোটেও আমরা প্রত্যাশা করি—সব পক্ষ দায়িত্বশীল আচরণ করবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,এই নির্বাচনের দিকে শুধু ঢাবি নয়, গোটা দেশ তাকিয়ে আছে। এ সুযোগে আমরা চাই, একটি ইতিবাচক বার্তা দেশের মানুষকে দিতে—যে আমরা গণতন্ত্রের স্থায়ী রূপের দিকে এগিয়ে যাচ্ছি। এজন্য নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগসাদিক কায়েম অভিযোগ করেন, ভোটকেন্দ্রের আশেপাশে ছাত্রদলের কয়েকজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে। প্রশাসন আগেই বলেছিল—১০০ গজের মধ্যে কোনো ডেস্ক বসানো যাবে না, স্লিপ বিতরণ করা যাবে না। কিন্তু আজ সকালে এসে দেখি, তারা সেই নির্দেশনা অমান্য করছে।

এ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একইসঙ্গে আমি সকল প্রার্থীর প্রতি অনুরোধ জানাচ্ছি—আসুন, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪