| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উদয়ন স্কুল কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:২৫:৫৪:পূর্বাহ্ন  |  ১৫৭৩৬৩৮ বার পঠিত
উদয়ন স্কুল কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ
ছবির ক্যাপশন: উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আজ মঙ্গলবার সকালে ভোটারদের লাইন

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১১০টি বুথে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। সকাল পৌনে ১০টায় রিটার্নিং কর্মকর্তা তারিক মনজুর এ তথ্য জানান।

উদয়ন স্কুল কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ১৫৫ জন। এর মধ্যে মাস্টারদা সূর্যসেন হলের ভোটার সংখ্যা ১ হাজার ৪৯৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ৭৫৩ জন, শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৬০৯ জন ও কবি জসীম উদ্‌দীন হলের ভোটার সংখ্যা ১ হাজার ২৯৮ জন।

প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট দিতে কিছুটা সময় লাগছে বলে জানান ভোট দিয়ে বেরিয়ে আসা অনেকেই। জসীম উদ্‌দীন হলের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন ভোট দিয়ে বের হয়ে প্রথম আলোকে বলেন, ভোট দিতে কিছুটা সময় লাগছে। বিশেষ করে যারা আগে থেকে পরিকল্পনা করে আসেনি, তাদের সময় বেশি লাগছে। তবে ভোটের পরিবেশ স্বাভাবিক আছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪