| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট দিতে আসছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরাও

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:০০:৫৪:পূর্বাহ্ন  |  ১৫৭৬২৬৫ বার পঠিত
ভোট দিতে আসছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরাও
ছবির ক্যাপশন: ভোট দিতে আসছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরাও

রিপোর্টার্স২৪ ডেস্ক :

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটার ও প্রার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ভোট দিতে আসছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরাও।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হুইলচেয়ারে বসে আসেন ঢাবির এক শিক্ষার্থী। শাহবাগ মোড় দিয়ে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে ডাকসু নির্বাচন কমিশন। যারা ব্রেইল পড়তে পারেন, সেসব দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা করে ব্যালট বানানো হয়েছে।

দৃষ্টি প্রতিবন্ধকতা আছে এমন ৩০ জনের একটি তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন। এই ৩০ জনের জন্য আলাদা করে ৩০ পাতার একটি বুকলেট পেপারের মতো ব্যালট পেপার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের নির্ধারিত ৮টি কেন্দ্রে (৮১০টি বুথ) শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রেই লম্বা লাইন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব লাইন আরও দীর্ঘ হচ্ছে। সবার মাঝেই বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

প্রসঙ্গত, এবার ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। তবে বিভিন্ন পদের মধ্যে মূল আকর্ষণ সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রার্থী লড়ছেন।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪