| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসুর টিএসসি কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৬৯ শতাংশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১১:৫৯:৪৬:পূর্বাহ্ন  |  ১৫৪৮২৫৩ বার পঠিত
ডাকসুর টিএসসি কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৬৯ শতাংশ
ছবির ক্যাপশন: টিএসসি কেন্দ্রের প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা ব্রিফ করেন

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রায় ৬৯ শতাংশ ভোট পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই তথ্য জানান টিএসসি কেন্দ্রের প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

তিনি বলেন, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট ৬৮ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়েছে। সংখ্যায় যা ৩ হাজার ৮০০-৯০০ এর মতো হবে।

এই কেন্দ্রে ভোট দিয়েছে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা। এই কেন্দ্রে ভোটার ছিল ৫ হাজার ৬৬৫ জন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪