| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট পড়েছে ৮৩ শতাংশের বেশি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১২:৫৪:৪২:অপরাহ্ন  |  ১৫৭০২৪২ বার পঠিত
শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট পড়েছে ৮৩ শতাংশের বেশি
ছবির ক্যাপশন: সা‌র্জেন্ট জহুরুল হক হল। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত শারীরিক শিক্ষাকেন্দ্রে ৮৩ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ড. কাজী মোস্তাক গাউসুল হক।

শা‌রীরিক শিক্ষা‌কেন্দ্রের ভোটের ফলাফল

১. জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২২ জন। ভোট কাস্ট হ‌য়ে‌ছে ১ হাজার ৮৩১‌টি অর্থাৎ ৮৩ শতাংশ। অনুপ‌স্থিত ছি‌লেন ৩৯১ জন।

২. সা‌র্জেন্ট জহুরুল হক হলের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। কাস্ট হ‌য়ে‌ছে ১ হাজার ৬৬০টি, অর্থাৎ ৮৪ দশ‌মিক ৪৬ শতাংশ ভোট পড়েছে। অনুপ‌স্থিত ছি‌লেন ৩০৩ জন।

৩. স্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলের মোট ভোটার সংখ্যা ৬৬৯ জন। কাস্ট হ‌য়ে‌ছে ৫৫৩টি অর্থাৎ ৮২ দশ‌মিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। অনুপ‌স্থিত ছি‌লেন ১১৬।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪