| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট কারচুপির অভিযোগ ছাত্রদলের, টিএসসি কেন্দ্রে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৩:৪৬:৫৮:অপরাহ্ন  |  ১৫৫৭২৬৮ বার পঠিত
ভোট কারচুপির অভিযোগ ছাত্রদলের, টিএসসি কেন্দ্রে বিক্ষোভ
ছবির ক্যাপশন: টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখতে চান আবিদ। কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি।

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ করেছে ছাত্রদলসহ বিভিন্ন প্রার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিলও করেছে।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা টিএসসিতে আসেন। তারা কেন্দ্রের ভোট গণনা দেখতে ভেতরে ঢুকতে চান। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়।

তখন তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন, ‘ভোট চোর ভোট চোর, শিবির ভোট চোর’, ‘প্রহসনের নির্বাচন মানি না, মানবো না’।

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখানোর এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না। তাই তারা ভোট গণনা দেখতে ভেতরে যেতে চান। কিন্তু প্রশাসন তাদের ভেতরে যেতে দিতে বাধা দেয়।

স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল বলেন, শিবিরে প্রার্থীদের ভোট গণনার সময় ভেতরে যেতে দেওয়া হয়। কিন্তু আমাদের সময় বাধা দেওয়া হয়। টিএসসির এলইডি স্ক্রিনে আমরা দীর্ঘ সময় ব্যালট বাক্স দেখছি না। শিবিরকে জেতানোর জন্য ব্যালট বাক্স লুকানো ও কারচুপি করা হচ্ছে।

পরে দীর্ঘ আধাঘণ্টা অবস্থানের পর সন্ধ্যা ৭টার দিকে প্রশাসন তাদের ভেতরে প্রবেশের জন্য গেট খুলে দেয়। তখন অবস্থানকারীরা তাদের আহ্বান প্রত্যাখ্যান করে চলে যান। পরবর্তীতে মিছিল করেন।

টিএসসি থেকে বের হয়ে আবিদুল ইসলাম বলেন, প্রশাসন তাদের কারচুপি লুকিয়ে আমাদের ভেতরে যেতে দিচ্ছে। তাই আমরা ভেতরে যাইনি। আমরা এই প্রহসনের নির্বাচন মানি না। এ ঘটনার পর থেকে টিএসসিতে এলইডি স্ক্রিন বন্ধ রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪