| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেতরে চলছে ভোটগণনা, বাইরে দেশাত্মবোধক গানে মুখর শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৭:৪৬:৪৭:অপরাহ্ন  |  ১৫৮২৪৫৬ বার পঠিত
ভেতরে চলছে ভোটগণনা, বাইরে দেশাত্মবোধক গানে মুখর শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: ভেতরে চলছে ভোটগণনা, বাইরে দেশাত্মবোধক গানে মুখর শিক্ষার্থীরা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা চলছে পূর্ণ উদ্যমে। বাইরে রাস্তায় বসে গান গাইছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে এমন দৃশ্য দেখা যায়।দেখা যায়, শিক্ষার্থীরা গোল হয়ে বসে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি’, ‘দে দে পাল তুলে দে’ সহ বিভিন্ন গান গাইছেন।

আব্দুর রব নাসিম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, ভেতরে ভোটগণনা চলছে। বাইরে বসে থেকে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তাই সবাই মিলে বসে গান গাচ্ছি।

উদয়ন কেন্দ্রে জসিমউদদীন হল, শেখ মুজিব হল, জিয়া হল এবং সূর্যসেন হলের ভোট গ্রহণ হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪