| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নির্বাচনের ফলের অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়, চলছে স্লোগান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৮:২০:৪৮:অপরাহ্ন  |  ১৫৭৬৭২৭ বার পঠিত
ডাকসু নির্বাচনের ফলের অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়, চলছে স্লোগান
ছবির ক্যাপশন: ডাকসু নির্বাচনের ফলের অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়, চলছে স্লোগান

রিপোর্টার্স২৪ ডেস্ক : ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য টানটান উত্তেজনায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিড় জমিয়েছেন শত শত শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকরা। 

দেখা গেছে, রাত সোয়া ১১ টার দিকে ডাকসু নির্বাচন কাভার করা সাংবাদিকদের ফলাফল ঘোষণার জন্য সিনেট হলে ডাকা হয়। তবে তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ভেতরে ঢুকে যান। হলরুমের ভেতরে দাঁড়ানোরও জায়গা নেই, চারপাশ কানায় কানায় পূর্ণ। 

সর্বশেষ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ফল ঘোষণা হয়নি।এদিকে প্রত্যাশিত ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হলের ভেতর ও বাইরে জড়ো হওয়া শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা ও আগ্রহ আরও বেড়ে গেছে। 

ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪