| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসুতে ভূমিধস বিজয়ের পথে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ২১:২৪:২৫:অপরাহ্ন  |  ১৩৪২২৭৮ বার পঠিত
ডাকসুতে ভূমিধস বিজয়ের পথে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট
ছবির ক্যাপশন: ডাকসুতে ভূমিধস বিজয়ের পথে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

ঢাবি রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ছয়টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ফল ঘোষণা শুরু হয়।

ছয় হলের ফলাফলে ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট ৫৭১৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৫১৯ ভোট।

ঘোষণা অনুযায়ী কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯; আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ ও মেঘ মল্লার বসু ৯৯ ভোট পেয়েছেন।

অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬; তানভির বারী হামিম ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ ও মেঘ মল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন।

সুফিয়া কামাল হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১২৭০; আবিদুল ইসলাম ৪২৩; উমামা ফাতেমা ৫৪৭; আবদুল কাদের ৫৫ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৯৬৪; মেঘ মল্লার বসু ৫০৭; আবু বাকের মজুমদার ২১৬, আরাফাত ৪২৮ ও তানভির বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪