| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছোটপর্দায় নতুন চরিত্রে আভেরী সিংহ রায়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ০৫:৩০:৩৫:পূর্বাহ্ন  |  ১৫৪৫৬৯১ বার পঠিত
ছোটপর্দায় নতুন চরিত্রে আভেরী সিংহ রায়
ছবির ক্যাপশন: ছোটপর্দায় নতুন চরিত্রে আভেরী সিংহ রায়

রিপোর্টার্স ২৪ ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী আভেরী সিংহ রায়। তিনি 'ভুতু', 'কৃষ্ণকলি'র মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, এবার ফিরছেন ছোটপর্দায়। ‘অলক্ষী ইন গোয়া’ এবং ‘আমার বস’-এর মতো বড় পর্দার সিনেমায় ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি।

জি বাংলার নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম’-এ দেখা যাবে আভেরীকে। এই সিরিয়ালে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। ঋষি কৌশিক এবং রুকমা রায় অভিনীত এই ধারাবাহিকে আভেরী ইন্সপেক্টর নীলিমার ভূমিকায় থাকছেন।

 তবে তার চরিত্রটি বেশ রহস্যময়। বেশিরভাগ সময় তিনি ছদ্মবেশে ফুড ব্লগার হিসেবে তদন্ত চালাবেন। কেন তিনি নিজের পরিচয় গোপন করে আছেন, সেই রহস্যের জট খুলবে ধারাবাহিকের গল্পে।

সম্প্রতি আভেরী তার নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে তাকে একদিকে পুলিশের পোশাকে এবং অন্যদিকে সাধারণ পোশাকে দেখা গেছে, যা তার চরিত্রের ভিন্ন দিক তুলে ধরে। 

আভেরীকে সবশেষ 'তেঁতুলপাতা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। খুব শিগগিরই হইচই প্ল্যাটফর্মে তার নতুন সিরিজ 'ভূত তেরিকি' মুক্তি পাচ্ছে। এটি একটি ভৌতিক কমেডি সিরিজ, যেখানে তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। ১২ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পাবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪