রিপোর্টার্স ২৪ ডেস্ক : ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির প্যানেল জয়ী হওয়ায় উচ্ছাস প্রকাশ করে একটি ফেসবুক পোষ্ট দিয়েছিলো পাকিস্তান জামায়াতে ইসলামী। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাকিস্তান জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেইজে এই পোস্টটি দেয়া হয়েছিলো। তবে এর ঘন্টাখানেকের মধ্যেই তারা পোষ্টটি সরিয়ে ফেলে। তবে কি কারণে এটি সরানো হয়েছে তা জানা যায়নি।
শিবিরের প্যানেলের একটি ছবি দিয়ে পোষ্টে বলা হয়েছিলো-
বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের বৃহত্তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ইসলামী ছাত্র শবর (ইসলামী জমিয়ত তালাবা) জয়লাভ করেছে, পুরো প্যানেলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে।
পোষ্টে আরো বলা হয়, নির্বাচনে এমন সাফল্যের জন্য "শিবির" কে অভিনন্দন। ইনশাআল্লাহ, এই সাফল্য বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে, ছাত্র ও যুবদের অধিকারের সংগ্রামের পাশাপাশি নির্মাণ উন্নয়নের জন্য একটি নতুন শিরোনাম দেবে। প্রমাণিত হবে।
সমস্ত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, তারা স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে গণতন্ত্রের নার্সারি ছাত্র ইউনিয়নের নির্বাচন পরিচালনা করেছে বলে কৃতিত্ব বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের।
পাকিস্তান জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেইজের https://www.facebook.com/JIPOfficial1 এই লিংকেই পোষ্টটি দেয়া হয়েছিলো। তবে ঘন্টাখানেক পর পোষ্টটি আর পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসএন