| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার ভোট কীভাবে আরেকজন দেয়, প্রশ্ন জাকসু ভোটার রবিউলের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ১২:৫৮:১৩:অপরাহ্ন  |  ১৩৩৮৬৪৩ বার পঠিত
আমার ভোট কীভাবে আরেকজন দেয়, প্রশ্ন জাকসু ভোটার রবিউলের
ছবির ক্যাপশন: ভোটার রবিউল

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ৫টা পর্যন্ত। এর আগে সাড়ে তিনটার দিকে শহীদ রফিক-জব্বার হলে ভোট দিতে গিয়ে এক ভোটার দেখেন, তার ভোটটি আগেই দেওয়া হয়ে গেছে। পরে তিনি প্রশ্ন রাখেন, আমার ভোট কীভাবে আরেকজন দেয়?

সন্ধ্যা পৌনে ৬টার দিতে হলে এ অভিযোগ জানান জাবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫৩তম আবর্তনের ছাত্র মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, আমি সাড়ে ৩টার পর যখন ভোট দিতে যাই, তখন দেখি আমার ভোটটি অন্য একজন দিয়ে গেছে। পরে দায়িত্বরত শিক্ষককে আমার আইডি কার্ড দেখালে তিনি অনেকক্ষণ বসিয়ে রাখেন। তখন আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। পরে এনআইডি কার্ড নিয়ে আসতে বলেন। 

তিনি আরও বলেন, আমিতো এই এরিয়ায় সাড়ে ৩টার আগে আসিনি। তাহলে আমার ভোট কীভাবে আরেকজন দেয়?

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪