| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখনো শুরু হয়নি ভোট গণনা, ফল দিতে হতে পারে সকাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ১৫:৪৫:১৩:অপরাহ্ন  |  ১৫৪২৯৩০ বার পঠিত
এখনো শুরু হয়নি ভোট গণনা, ফল দিতে হতে পারে সকাল
ছবির ক্যাপশন: জাকসু নির্বাচন

জাবি প্রতিনিধি: জাকসু নির্বাচন কমিশন কার্যালয় স্থাপন করা হয়েছে সিনেট ভবনে। ভোটগ্রহণের পর সিলগালা করা ব্যালট বাক্স সেখানে আনা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিকাল ৫টায় শেষ হলেও এখনো (রাত ৯ টা) শুরু হয়নি গণনা। তাই ফলাফল পেতে হতে পারে সকাল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার পর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রের সিলগালা করা ব্যালট বাক্স সিনেট ভবনে না পৌছানোর কারণে ভোট গণনা শুরু হতে বিলম্ব হচ্ছে।

তিনি বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত দেড় হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।’

এ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়। লাইনে থাকা ভোটাররা ৫টার পরও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

অবশ্য দুপুর থেকে বিভিন্ন অভিযোগ সামনে আনতে থাকেন পৃথক প্যানেলের প্রার্থীরা। ভোট শেষ হওয়ার আগে অন্তত পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুননির্বাচনের দাবি জানান। তারা নির্বাচন কমিশন বাতিলেরও দাবি তুলেছেন। 

জাবির ২১টি হলে গ্রহণ করা ভোটের সিলগালা ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের সিনেট আনার পর সেখানে গণনা শেষে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন  অধ্যাপক রাশিদুল আলম। এই ঘোষণা আগে থেকেই ছিল।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ভোটকেন্দ্রের ব্যালট বক্সগুলো সিনেট হলে আনা হচ্ছে। সিনেট হলেই ভোট গণনা শুরু হবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এখানেই ফল ঘোষণা করা হবে।’

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.ক. এম রাশেদুল আলম বলেন, ‘এখনো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট বাক্স আমাদের কাছে পৌছায়নি। সব ব্যালট বাক্স পৌঁছানোর পর যখন আমরা গণনা শুরু করবো। কিছু ভোট কাস্ট হওয়ার পর বলতে পারবো চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে আনুমানিক কতক্ষণ সময় লাগবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪