| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী অধ্যাপকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ০৪:৩৫:২১:পূর্বাহ্ন  |  ১৫৫২২৭৮ বার পঠিত
জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী অধ্যাপকের মৃত্যু
ছবির ক্যাপশন: জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী অধ্যাপকের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনেটে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস সিনেটে আসেন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, ছাত্রদল, শিবির ও স্বতন্ত্রদের সমর্থনে সর্বমোট আটটি প্যানেল অংশ নিচ্ছে নির্বাচনে।


রিপোর্টার্স২৪/ঝুম   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪