| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সন্ধ্যা থেকে ফলাফলের অপেক্ষা করছি, আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১১:৪৫:৩৭:পূর্বাহ্ন  |  ১৩৩৫২৩৩ বার পঠিত
‘সন্ধ্যা থেকে ফলাফলের অপেক্ষা করছি, আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে’

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ২২ ঘণ্টা পরও চলছে গণনা। গতকাল বৃহস্পতিবার রাতে আজ শুক্রবার দুপুরের মধ্যে গণনা শেষ হবে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম। তবে আজ দুপুরে তিনি জানান, রাতে গণনা শেষ হতে পারে।

ভোট গণনায় এত দেরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবীবা বলেন, গতকাল সন্ধ্যা থেকে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছি। কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছে না কখন ভোট গণনা শেষ হবে। এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনকে দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে।

গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্য ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচন করেছেন। এখন বাকি হলগুলোর ভোট গণনা করতে প্রতিটি হলের জন্য প্রায় একঘণ্টা সময় লেগে যাচ্ছে। হল সংসদের মোট পদ ১৫টি। হল সংসদের পর জাকসুর ভোট গণনা। জাকসুতে পদ ২৫টি। সেটি গণনা করতে আরও দ্বিগুন সময় লাগবে। যে প্যানেলগুলো এখনো নির্বাচনে রয়েছে বর্জন করেনি তাঁদের ঐক্যমতের ভিত্তিতে ওএমআর পদ্ধতিতে গণনা করা উচিত বলে মনে করছেন এই শিক্ষার্থী।

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসাবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্য ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

সুত্র : প্রথম আলো

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪