| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘন্টা মানুষের ভয়ে থাকি: মাহি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১৫:৩৪:০৯:অপরাহ্ন  |  ১৫৬০৭৮৪ বার পঠিত
২৪ ঘন্টা মানুষের ভয়ে থাকি: মাহি
ছবির ক্যাপশন: সামিরা খান মাহি

স্টাফ রিপোর্টার: মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন সামিরা খান মাহি। ছোট পর্দার এই অভিনেত্রী সামাজিকমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এমন অনুভূতি প্রকাশ করেন।

মাহি লেখেন, আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি, কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।

এরপর বর্তমান সমাজের চিত্র তুলে ধরে মাহি আরও লেখেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারও সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব।

বর্তমানে মাহির যে বিষয়ে সবচেয়ে কষ্ট হয় সেটি উল্লেখ করে তিনি লিখেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়। আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।

সব শেষ দুটি প্রশ্ন রাখেন এই অভিনেত্রী। তিনি লেখেন, এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?

তার এমন প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার কথার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, যেন তাদের মনের কথাগুলোই প্রকাশ পেয়েছে মাহির এই লেখায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪